কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩৩ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমানঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র

ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমানঘাঁটি। স্যাটেলাইট ছবি
ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমানঘাঁটি। স্যাটেলাইট ছবি

ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবারের (০১ অক্টোবর) হামলায় ইসরায়েলের অন্যতম বিমানঘাঁটি নেভাতিম-এ একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায়।

সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও উঠে এসেছে এ ঘটনার দৃশ্য। এতে দেখা যায় বিমানঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেভাতিম বিমানঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-৩৫ লাইটনিং টু স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে, যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে।

এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল।

এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের ওপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে সারফেস টু ইয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে।

ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানো কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা ও চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর হামলার ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X