মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বন্দর নগরীতে হামলা

রকেট হামলায় বিধ্বস্ত একটি সড়ক। ছবি : সংগৃহীত
রকেট হামলায় বিধ্বস্ত একটি সড়ক। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বন্দর শহর হাইফায় রকেট হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট বন্দর নগরী হাইফায় আঘাত হেনেছে।

সোমবার (৭ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি রেস্তোরাঁ, একটি বাড়ি এবং একটি প্রধান সড়কে আঘাত হেনে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিধ্বস্ত হয়ে গেছে ওই স্থাপনা।

এ ছাড়া উত্তরের শহর টাইবেরিয়াতেও সাইরেন বেজে ওঠে। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সেনাবাহিনী আরও বলেছে, ১৫টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে। বাকিগুলো ভূমিতে আঘাত হানে।

অপরদিকে ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল-কলেজ এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানে টার্গেট করে হামলা চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনত জিবেলি শহরের সালাহ গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে।

এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটিকে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহু বাহিনী।

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X