কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেও মাঝেমধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় রকেট হামলার সাইরেনে ঘুম ভাঙল ইসরায়েলিদের।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি রকেট প্রতিহত করা হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হানে।

প্রায় তিন সপ্তাহের মধ্যে গাজা থেকে এটিই প্রথম রকেট নিক্ষেপের ঘটনা। রকেটের আঘাতে নেটিভোট শহর এবং আশেপাশের বেশ কয়েকটি সম্প্রদায়ে সাইরেন বেজে ওঠে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপর হয়ে উঠে বিশেষ বাহিনী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপদ কেটে গেছে বলে নাগরিকদের জানায় আইডিএফ।

ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থাপনা ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক রয়েছেন এবং পরবর্তী ঘটনায় নজর রাখছেন।

গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি।

এ হামলা শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ২০ হাজার শিশু ও ১২ হাজার ৫০০ নারী। প্রায় ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ স্বাস্থ্যকর্মী, ২৪৮ সাংবাদিক, ১৩৯ সিভিল ডিফেন্স সদস্য ও ১৭৩ পৌর কর্মী। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। হাজার হাজার সরকারি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও ইসরায়েল বলছে, ‘তাদের হামলার একমাত্র লক্ষ্যবস্তু হামাস সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং তাদের ব্যবহৃত স্থাপনা। হামাস ধ্বংসের মাধ্যমেই কেবল এ যুদ্ধ থামতে পারে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১০

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১১

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১২

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৩

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৪

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৭

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৮

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৯

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

২০
X