কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিভাজন

লেবাননের বৈরুতের উত্তরে মায়েসরা শহরে ইসরায়েলি বিমান হামলায় স্বজনহারাদের আর্তনাদ। ছবি : এপি
লেবাননের বৈরুতের উত্তরে মায়েসরা শহরে ইসরায়েলি বিমান হামলায় স্বজনহারাদের আর্তনাদ। ছবি : এপি

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এত দিন গাজার মানুষের পাশে থাকা প্রতিরোধ যোদ্ধারা এখন নিজের আখের নিয়ে ব্যস্ত।

পরিস্থিতি বলছে, মুসলিমদের ভেতর বিভাজনের যে বীজ বপণ করতে চেয়েছিল ইসরায়েল; তা বোধহয় কাজ করছে।

লেবাননে ইসরায়েলি হামলা ও স্থল অভিযান শুরুর পর তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। কিন্তু যোদ্ধাদের একটি পক্ষ ইসরায়েলের সঙ্গে সমঝোতা করতে চায়। এরই মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন তাতে সমর্থন করেছেন প্রতিরোধ যোদ্ধাদের উপ-প্রধান নাইম কাসেম। তবে এবারই প্রথমবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেননি তিনি। অপরদিকে তারই সংগঠনের অনেকে যুদ্ধবিরতি মানতে নারাজ।

গাজায় এক বছর আগে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বৈরুতের সঙ্গে তেল আবিবের থেমে থেমে সংঘাত শুরু হয়। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ৩০ মিনিটের ভাষণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে নিজের সম্মতির কথা জানান কাসেম।

তার ভাষায় যুদ্ধবিরতি প্রস্তাবে উভয়পক্ষ রাজি হলে এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। আর শত্রুরা যদি যুদ্ধ করতে চায়, তাহলে সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রেই হবে। গাজাকে বাদ দিয়ে নিজেদের কথা চিন্তা করা প্রতিরোধ যোদ্ধাদের নীতির পরিবর্তন কি না, তা নিয়েই এখন উঠেছে প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X