কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১০:২০ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিল সৌদি আরব

নির্মাণ প্রকল্পে কাজ করছেন শ্রমিকেরা। ছবি : সংগৃহীত
নির্মাণ প্রকল্পে কাজ করছেন শ্রমিকেরা। ছবি : সংগৃহীত

প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি শ্রমিকদের অধিকার রক্ষায় বিমা পরিষেবার নতুন উদ্যোগ নিয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম অধিকার লঙ্ঘন ও ভিসা প্রতারণার কারণে প্রবাসী শ্রমিকরা প্রায়ই নিয়োগকর্তার থেকে প্রাপ্ত অধিকারের বিষয়ে বঞ্চনার শিকার হন। এ সমস্যা সমাধানে নতুন বিমা ব্যবস্থা চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বড় অঙ্কের জরিমানা দেওয়া হবে। এর ফলে এটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, শ্রমিক ও নিয়োগকর্তা উভরে স্বার্থরক্ষায় মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ এ বিমা পরিষেবা। এর ফলে নিয়োগকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।

নতুন এ বিমা অনুযায়ী, কর্মীদের বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এক্ষেত্রে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা অর্থিক সমস্যার সম্মুখীন হলে শ্রমিকদের ছয় মাস পর্যন্ত বিমার আওতায় বেতন পরিশোধ করা হবে। এর সর্বোচ্চ ক্ষতিপূরণ হবে ১৭ হাজার ৫০০ রিয়াল।

এতে আরও বলা হয়েছে, যেসব শ্রমিক দেশে ফিরতে চান তাদের জন্য এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত বিমান ভাড়ার টিকিটের ব্যবস্থা থাকবে। ফলে শ্রমিকদের কর্মজীবনে এ বিমা যুগান্তকারী পদক্ষেপ বলে ধারণা করছেন প্রবাসী শ্রমিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১০

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১১

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৩

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৪

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৫

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৭

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৮

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৯

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

২০
X