মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে নিজেদের পতাকা উড়াল ইসরায়েলি সেনারা

ইসরায়েলি পতাকা উড়াচ্ছেন সেনারা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি পতাকা উড়াচ্ছেন সেনারা। ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের লাবোউনে নামের এই গ্রামে নিজেদের পতাকা উত্তোলন করেছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সেনারা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, একটি স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটনানো হয়, যেটি ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সমাপ্তির স্মারক হিসেবে স্থাপন করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়— লাবোউনে গ্রামটি ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে অবস্থিত। যেখানে বহু বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। এই এলাকায় দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর প্রভাব বিদ্যমান এবং ২০০৬ সালের যুদ্ধের পরও এখানে মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এমন একটি এলাকায় ইসরায়েলি পতাকা উত্তোলন করার ঘটনা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

ভিডিওতে পতাকা উত্তোলনের সময় ইসরায়েলি সেনাদের উল্লাস ও উদযাপন করতে দেখা গেছে। ওই ফুটেজে এক সেনা হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পতাকা উত্তোলনকে উদযাপন করেন। এর মাধ্যমে ইসরায়েলি সেনারা হয়তো প্রতীকীভাবে তাদের উপস্থিতি এবং শক্তির জানান দিতে চেয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড সীমান্ত এলাকার উত্তেজনা আরও বাড়াবে। ধার‌ণা করা হচ্ছে, এই ঘটনার মাধ্যমে ইসরায়েল হয়তো লেবাননে তাদের প্রভাব ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে।

এদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যেই উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় প্রায় ৩০টি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। স্থানীয় সময় বুধবার ছোড়া হয় এসব রকেট।

আল জাজিরার জানিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া এসব রকেটের কিছু অংশ আটকে দেওয়া হয়েছিল এবং বাকিগুলো উন্মুক্ত জায়গায় বিস্ফোরিত হয়েছে।

লেবাননের প্রতিরোধ যোদ্ধারা জানায়, ইসরায়েল-অধিকৃত শেবা ফার্মের লেবানন-সিরিয়া সীমান্ত বরাবর আল-সাদানায় ইসরায়েলি সৈন্যদের সমাবেশ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।

তথ্য বলছে, লেবানন-ইসরায়েল সীমান্তে কমপক্ষে ১ কিলোমিটার বাফার জোন তৈরির চেষ্টা করছে ইসরায়েল। উত্তর ইসরায়েলে সেনাদের অবস্থান থেকে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে এ বাফার জোন তৈরির চেষ্টা করছে নেতানিয়া প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X