কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, নিহত ২৪৫

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক বাধা-ধরাও তাদের নিবৃত্ত করতে পারছে না। শর্ত লঙ্ঘন করে বেআইনি সেসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪৫ জন নিহত এবং ৫১৬ জন আহত হয়েছেন।

লেবাননের আল নাহার সংবাদপত্র জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি ব্যবস্থা চালু হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। যখন যেখানে ইচ্ছে সেখানেই হামলা করছে দখলদাররা।

সংবাদমাধ্যমের মতে, এই সময়ের মধ্যে বৈরুতের শহরতলিসহ লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যানবাহন, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে ৮ আগস্ট সকালে। এ দিন ইসরায়েলি সেনারা দেশটির দক্ষিণে একটি মহাসড়কে একটি মোটরযানে হামলা চালায়। এতে একজন নিহত হয়।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। চুক্তির অধীনে লেবাননের বাহিনীকে ৬০ দিনের মধ্যে দেশের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার, সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকরা জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা এবং ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু বাস্তবের সঙ্গে শর্ত পূরণের বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েল যখন তখন লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তেমনি হিজবুল্লাহও অনেক স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে। আর দুপক্ষের চাপে থাকা লেবাননের সেনাবাহিনী স্বাধীনভাবে কোনো এলাকারাই নিয়ন্ত্রণ ফিরে পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X