কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

গাজার শিশুদের এমন হাসি দীর্ঘদিন দেখেনি বিশ্ব

ত্রাণ পেয়ে উচ্ছ্বসিত গাজার ‍বাসিন্দারা। ছবি : সংগৃহীত
ত্রাণ পেয়ে উচ্ছ্বসিত গাজার ‍বাসিন্দারা। ছবি : সংগৃহীত

বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের গাজার আকাশ থেকে ৮০ টন খাদ্যসামগ্রী ফেলে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২০ অক্টোবর) এসব ত্রাণসামগ্রী ফেলার সময় গাজা উপত্যকার সব বয়সী মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিশেষ করে শিশুদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

বিমান থেকে একের পর এক ত্রাণের বক্স ফেলা হচ্ছে। সেসব যখন মাটিতে আছড়ে পড়ছে তখন অবুঝ শিশুরা আনন্দে চিৎকার করে উঠছে। যুদ্ধের ভয়াবহ ভুলে কিছু সময়ের জন্য তাদের মুখে হাসি ফুটে। দেখে মনে হবে, যেন চাঁদের মুখে ফুটে উঠেছে হাসি।

ভিডিও ফুটেজে দেখা যায়, আবুধাবি থেকে উড্ডয়নের আগে আমিরাতের বিমান বাহিনীর বিমানে ত্রাণ বোঝাই করা হচ্ছে। একটু পরই দেখা যায়, গাজার আকাশ থেকে ত্রাণের বক্স ফেলা হচ্ছে। ওই ত্রাণবাহী বক্সগুলো যখন ধীরে ধীরে প্যারাসুটে করে নামছিল, তখন স্থানীয়দের দৌড়ে যেতে দেখা যায়।

স্থানীয় এক ব্যক্তি বলেন, বিমানগুলো এগিয়ে আসছে। শিশুদের মন আজ আনন্দ ও খুশিতে ভরে গেছে। আজকের দিন ফিলিস্তিনি মানুষ এবং গাজার জন্য উৎসবের।

আমিরাতের বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, বার্ডস অব গুডনেস প্রকল্পের আওতায় গাজার আকাশ থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬২৩ টন ত্রাণ ফেলা হয়েছে। গাজার ফিলিস্তিনিদের জন্য আমিরাতের মানবিক সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X