কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছে সৌদি আরব

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

প্রায় এক মাস অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে এসব হামলার ঘটনায় এবার মুখ খুলেছে সৌদি আরব। গেল বছর চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় রিয়াদ। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে, কাছাকাছি এসেছে দেশ দুটি।

এবার নিজেদের নতুন মিত্র ইরানের ওপর ইসরায়েলের চালানো হামলায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি আরব। ওই হামলার নিন্দা করে সৌদি জানায়, এটা ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ সময় সব পক্ষকে সংযত থাকার পাশাপাশি উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে সৌদি আরব।

সৌদি সরকারের বিবৃতিতে বলা হয়, রিয়াদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক লক্ষ্যবস্তুর নিন্দা জানাচ্ছে, যা দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ অঞ্চলে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি এবং এখানকার দেশ ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির বিরুদ্ধে নিজের অটল অবস্থান ব্যক্ত করছে সৌদি আরব।

এর আগে গেল পয়লা অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট ও অন্যান্য সিস্টেম লক্ষ্যবস্তু করা হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X