কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে ইতালি

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। ছবি : সংগৃহীত
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতালি সফর নিয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। জানা যায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পরোয়ানা অকার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান নেতানিয়াহু, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বৃহস্পতিবার এই সতর্কবার্তা জারি করেছেন বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।

খবরে বলা হয়, গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত।

এ পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর সম্প্রচার সংবাদমাধ্যম আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির মন্ত্রী জানান, তিনি মনে করেন, নেতানিয়াহু এবং গ্যালান্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন, তাহলে বাধ্য হয়েই তাদের গ্রেপ্তার করতে হবে ইতালি সরকারকে।

এর আগে গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ত ও দেইফের পাশাপাশি হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান।

আইসিসির কৌঁসুলি বলেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত করা, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়াসহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১০

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১১

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১২

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৩

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৪

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৫

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৬

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৭

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৮

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৯

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

২০
X