কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে।

রোববার ( ২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ংকর হামলার প্রস্ততি নিচ্ছেন তারা। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে।

এর আগে গত ২৬ অক্টোবর ইরানে তিন ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এ হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা।

ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছিল, তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

কাতারভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল ‘প্রতিক্রিয়া জানাতে বাধ্য’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১০

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১১

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১২

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৩

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৪

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৫

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৬

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৭

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৮

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৯

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

২০
X