কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘কৃত্রিম ধর্ম’ তৈরির চেষ্টা করছে ডিজিটাল আন্দোলন : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিশ্বের পরিবর্তন নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, একটি নতুন কৃত্রিম ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে, যা বিশেষ করে ইসলামসহ সব আব্রাহামিক ধর্মকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ডিজিটাল আন্দোলন চালাচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তিনি আঙ্কারায় ৭ম ধর্মীয় কাউন্সিলে ভাষণ প্রদানকালে এই মন্তব্য করেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

এরদোয়ান বলেন, ডিজিটাল আন্দোলন ইসলামসহ সব আব্রাহামিক ধর্মকে লক্ষ্যবস্তু বানিয়ে এবং দুর্বল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তিনি মুসলিম মূল্যবোধ রক্ষায় ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এরদোয়ান বলেন, ‘সব মুসলিম মূল্যবোধকে ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার প্রভাব থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

ধর্মীয় পরিষদ ও ডিজিটাল বিশ্বের প্রভাব নিয়ে আলোচনা করতে তুরস্কে দুই দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী পণ্ডিত, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, যোগাযোগবিষয়ক বিশেষজ্ঞ ও এআই বিশেষজ্ঞরা অংশ নেন।

এরদোয়ান পশ্চিমা আধুনিকতার বিরুদ্ধে তার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পশ্চিমা আধুনিকতার ভিত্তি রক্তপাত, ঔপনিবেশিকতা এবং গণহত্যার ওপর গড়ে উঠেছে, তবে একদিন এটি শেষ হবে এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে আমাদের সভ্যতা আবারও পুনর্জীবিত হবে।’

নাস্তিকতা ও বিভেদের বীজ বপন করে ইসলাম ও মুসলমানদের ওপর সরাসরি আঘাত করা হচ্ছে উল্লেখ করে এরদোয়ান বলেন, আমাদের যুবসমাজের মানসিকতার ওপর এই আক্রমণকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনে যাদের মাধ্যমে গণহত্যা চলছে, তারা আমাদের প্রতিনিয়ত আক্রমণ করছে। ডিজিটাল মাধ্যম আজকাল আমাদের সব মূল্যবোধকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বর্ণবাদী আন্দোলনকে উৎসাহিত করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X