কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় সেনাবাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা, নিহত ১০০

সিরিয়ায় একটি এলাকায় সেনাবাহিনীর অবস্থান। পুরোনো ছবি
সিরিয়ায় একটি এলাকায় সেনাবাহিনীর অবস্থান। পুরোনো ছবি

সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিদ্রোহী গোষ্ঠী হায়েত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্র বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত ১০টি এলাকা দখলে নিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বিশাল এলাকা এইচটিএসের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের সঙ্গে বুধবার সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় ১০০ জন সেনা ও বিদ্রোহী নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, সংঘর্ষে এইচটিএসে ৪৪ সদস্য ও তাদের মিত্রদের ১৬ সদস্য হয়েছেন।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন পদমর্যাদার অন্তত চার কর্মকর্তাসহ সেনাবাহিনীর ৩৭ সদস্য নিহত হয়েছেন। এ সময় এবং পাঁচ সদস্যকে বন্দি করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর অস্ত্রের ডিপো, সাঁজোয়া যান, মেশিনারিজ এবং ভারী অস্ত্র লুট করেছে বিদ্রোহীরা।

সংস্থাটি আরও জানিয়েছে, সংঘর্ষে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছেন। সংঘর্ষ চলাকাছে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক ও সামরিক অবস্থানে শত শত শেল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এইচটিএস যোদ্ধারা এবং তাদের সহযোগীরা আলেপ্পো শহরের উপকণ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার এবং নুবল এবং জাহরা থেকে কয়েক কিলোমিটার দূরে অগ্রসর হয়েছে। এ দুটি প্রধান শিয়া শহরে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিএস বাহিনী আলেপ্পোর পূর্বে আল-নায়রাব বিমানবন্দরেও আক্রমণ করেছে। এলাকাটিতে ইরানপন্থি যোদ্ধাদের ফাঁড়ি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১০

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১১

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১২

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৩

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৪

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৫

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৬

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৭

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৮

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৯

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

২০
X