কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ৩টি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর আনাদলু এজেন্সির।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র বলেছেন, আরব সাগর এবং এডেন উপসাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে।

জেনারেল সারি বলেন, ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আগাত হেনেছে। তিনি বলেন, ইয়েমেনের ওপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং ৩টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। অভিযান সফল হওয়ায় তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান।

এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই অভিযানে ইয়ামেনের সেনারা প্যালেস্টাইন-টু নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X