বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, নেপথ্যের কারণ অজানা

বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

সামরিক শক্তিতে কাগজে-কলমে এখনো ইসরায়েলের চেয়ে শক্তিশালী ইরান। কিন্তু দুই দেশের মধ্যে বড় সংঘাতের আগেই দুঃসংবাদ পেল তেহরান। দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান। হঠাৎ করে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ায় ইরানের মারাত্মক দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের এ ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলটই নিহত হয়েছেন। নিহত দুই পাইলটের নাম কর্নেল হামিদ রেজা রাঞ্জবার ও কর্নেল মানৌচেহর পীরজাদে। তারা দুজন টেস্ট ফ্লাইট পরিচালনা করার সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তেহরানের প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণে ফিরোজাবাদ শহরের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হয় বলেও জানিয়েছে ইরানি গণমাধ্যম।

তবে কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে আধা সরকারি ফার্স নিউজ। সেখানে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি থেকে সাদা ধোঁয়া উড়ছে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের তৈরি টমক্যাট এফ-১৪ যুদ্ধবিমান কিনেছিল ইরান। এছাড়া দেশটির বিমানবাহিনীর কাছে রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমান রয়েছে। তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমানবাহিনী পুরোনো বিমান ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এমনকি তারা প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনতে পারছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X