কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের পর উমাইয়া মসজিদ থেকে যা বললেন আল-জোলানি

উমাইয়া মসজিদে ভাষণ দেন জোলানি। ছবি : সংগৃহীত
উমাইয়া মসজিদে ভাষণ দেন জোলানি। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিদ্রোহী গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস)-এর নেতা আবু মোহাম্মদ আল জোলানির দেখা মিলেছে। সেখানে তিনি সবার উদ্দেশে ভাষণ দেন।

সোমবার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আল-জোলানির বিজয়-বার্তা।

প্রতিবেদনে বলা হয়, রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো উমাইয়া মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি সিরিয়ার জনগণের উদ্দেশে বিজয়ের বার্তা দেন। বিজয়ী বার্তা শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

আল-জোলানি তার বক্তব্যে প্রথমেই উল্লেখ করেন, সিরীয়দের দীর্ঘদিনের সংগ্রাম, আত্মত্যাগ এবং নির্যাতনের কথা।

তিনি বলেন, যারা দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, তাদের আত্মত্যাগের ফলস্বরূপ এই বিজয় এসেছে। তিনি সিরিয়ার জনগণের একতা এবং সংগ্রামকে প্রশংসা করেন, যা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) যোদ্ধাদের মাধ্যমে আসাদ সরকারের পতনে ভূমিকা রেখেছে।

বিশ্লেষকরা মনে করেন, আল-জোলানি তার বক্তব্যে সিরিয়ার ধর্মীয় ও সম্প্রদায়িক বিভাজন দূর করার জন্য একটি শান্তির বার্তা দিয়েছেন। সিরিয়ায় সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও, আসাদ ছিলেন শিয়া আলাওয়াত সম্প্রদায়ের। আল-জোলানি তার ভাষণে সকল ধর্মাবলম্বী সিরীয়দের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

জোলানি তার বক্তব্যে বলেন, আসাদের শাসন হাজারো নিরীহ নাগরিককে অন্যায়ভাবে কারাবন্দি করেছে। আজ আমরা এই বিজয়ের পুরস্কার পেয়েছি।

তিনি বলেন, আজ আমরা বিজয়ী, আসাদের শাসন শেষ। এটি শুধু আমাদের নয়, পুরো সিরিয়ার বিজয়।

এদিকে বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী জোটের মধ্যে মতবিরোধ এবং আঞ্চলিক গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াই নতুন শাসন কাঠামো গড়তে বাধা সৃষ্টি করতে পারে।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক থমাস জুনো বলেন, আসাদ বিরোধিতাই ছিল এই বিদ্রোহী জোটের মিলনের মূল শক্তি। তবে আসাদ পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১১

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১২

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৩

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৪

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৫

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৬

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৭

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৮

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৯

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

২০
X