কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের স্পর্শকাতর নিশানায় ইয়েমেনিদের হামলা

ইসরায়েলি হুতিদের হামলা। ছবি  : সংগৃহীত
ইসরায়েলি হুতিদের হামলা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হামাস, হিজবুল্লাহসহ একাধিক সশস্ত্র গোষ্ঠী। গাজায় ইসরায়েলি হামলার জবাবে একের পর এক ইসরায়েলে হামলা চালিয়ে আসছে এসব গোষ্ঠী। এবার ইসরায়েলির সামরিকভাবে স্পর্শকাতর এলাকায় হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।

সোমবার (০৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিরা জানিয়েছে, তেলআবিবে নির্দিষ্ট সামরিক অভিযানে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ইসরায়েলি বাহিনীর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে নিশানা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়াভনে শহরের একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ড্রোনটি আঘাত হানতে সক্ষম হয়েছে। এ ঘটনায় ব্যর্থতার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

হুতিরা জানিয়েছে, অভিযানের উদ্দেশ্যে সফল হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতিরা কেবল ইসরায়েলে হামলা নয়, তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজেও হামলা চালিয়ে আসছে। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১০

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১১

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১২

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৩

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৬

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৮

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৯

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

২০
X