কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনে বিদ্রোহীরা। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। এতে ৫টি ড্রোন ব্যবহার করা হয়। খবর শাফাক নিউজের।

বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও ৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়।

তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X