শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইহুদি হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, শঙ্কিত ইসরায়েল

ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জন ইহুদি নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। পৃথক ঘটনায় বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি ইসরায়েলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চারটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। বুধবারের (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ইহুদি নাগরিকদের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। স্থায়ী বাসিন্দা ছাড়াও গুপ্তচরবৃত্তির জন্য তাদের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করানো হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন বেশ শঙ্কিত। কারণ, চিরশত্রু ইরানের এ প্রচেষ্টা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং নিত্য নতুন কৌশলে তথ্য হাতিয়ে নিতে গুপ্তচরদের তেলআবিবে প্রবেশ করানো হচ্ছে।

অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট জানিয়েছে, কথিত গুপ্তচরের সেলগুলো তাদের মিশন সম্পূর্ণ করার আগেই গ্রেপ্তার হয়। মিশনগুলোর মধ্যে ছিল- ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের হত্যা, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। সেলগুলোর পৃথক পৃথক মিশন ছিল। উদাহরণ স্বরূপ উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বাবা-ছেলের একটি গুপ্তচর দলকে গ্রেপ্তার করে। এরা ইসরায়েলি বাহিনীর কয়েকটি গতিবিধির বিশদ বিবরণ পাচার করেছে।

চারজন কর্মরত এবং প্রাক্তন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং অর্থের বিনিময়ে হামলা চালানোর জন্য সাধারণ ইসরায়েলিদের নিয়োগ করছে ইরান। গত দুই বছর ধরে ইরানের গোয়েন্দা সংস্থা এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত গ্রেপ্তারের পরও ইরান তার কৌশল থেকে সরে আসছে না।

ইসরায়েলি কর্মকর্তা বলছেন, সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির বহু অভিযোগ আসছে। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে আটক হচ্ছেন অনেকে। যুদ্ধবাজ কোনো দেশের জন্য বিষয়টি অস্বাভাবিক নয়। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, ইরানি এসব গুপ্তচর ইসরায়েলের নাগরিক।

অক্টোবরের শেষ দিকে ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন রাফায়েল ও লালা গুলিয়েভও ইসরায়েলি। তারা উভয়ই ৩২ বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ ছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সে সঙ্গে দেশটির নিরাপত্তা থিংক ট্যাংকখ্যাত এক একাডেমিকের অনুসরণ করছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে, ওই বিশেষজ্ঞের ক্ষতি করার জন্যই এমনটি করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ ধরনের কাজে যুক্ত করার চেষ্টারত।

তবে এসব অভিযানের তথ্য প্রকাশ নিয়েও ইসরায়েল লুকোচুরি করে। বিশেষ করে, গ্রেপ্তারের খবর তাৎক্ষণিক প্রকাশ না করে আটক রেখে দীর্ঘদিন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ইসরায়েলি বাহিনী একতরফা অভিযোগ সংবাদমাধ্যমে প্রচার করছে। শিনবেট বলছে, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে। তারা এ ধরনের আতঙ্ক এড়াতে গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১০

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১১

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১২

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৩

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৪

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১৫

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৬

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৭

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৮

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৯

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

২০
X