কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডএফ)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ফলে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল পতিত হওয়ার কারণে সাইরেনব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামাত গান এলাকায় পার্কিং করা গাড়ির ওপর পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের মাগেন ডেভিড আদমের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, একই এলাকার একটি স্কুলেও শার্পনেল পতিত হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে দেশটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চলিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সোমবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এ হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।

টেলিভিশনে এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন-২ নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X