কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৩:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের শাহ চেরাগ মাজারে হামলা

শাহ চেরাগ মাজার ইরান। ছবি: বিবিসি
শাহ চেরাগ মাজার ইরান। ছবি: বিবিসি

ইরানের কেন্দ্রীয় শহর সিরাজের একটি শিয়া মাজারে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ আগস্ট) এই ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে শাহ চেরাগ মাজারে হামলার দায় স্বীকার করেনি। সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ খবর প্রকাশ করেছে বিবিসি। ।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় অন্তত সাতজন আহত হয়েছে এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মাজার এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একজন বন্দুকধারী সকলের সামনেই নির্বিচারে গুলি করতে থাকে।

মাজারটিতে সপ্তম শিয়া ইমাম মুসা আল-কাদিমের দুই পুত্রের সমাধি রয়েছে।

ইসলামিক স্টেট গত অক্টোবরে এ মাজারে হামলা চালিয়েছিল, যাতে ১৩ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এর আগেও ইরানে হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৭ সালে মারাত্মক জোড়া বোমা হামলা রয়েছে। গত মাসে এই হামলা চালাতে সহায়তা করার অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X