কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল

ইসরায়েলের একটি কারাগারের পাশে রেড ক্রিসেন্টের গাড়ি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি কারাগারের পাশে রেড ক্রিসেন্টের গাড়ি। ছবি : সংগৃহীত

কারাগারে থাকা ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তারা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ কারাগারে থাকা ৬০২ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। আজ তারা কারাগার থেকে মুক্তি পাবেন।

মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এ ছাড়া ৬০ জনের দীর্ঘমেয়াদি কারাদণ্ড রয়েছে। এছাড়া ৪৭ জনকে ২০১১ সালে একজন ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল এবং আবার গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া এ দফায় শতাধিক লোককে অবিলম্বে নির্বাসিত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুক্তিপ্রাপ্ত অনেক ফিলিস্তিনি বন্দির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তারা বলেছেন, মুক্তির আগে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মারধর ও দুর্ব্যবহার করা হয়েছিল।

এর আগে জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির কার্যকর হয়। এর অংশ হিসেবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে।

এ চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।

চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এ ছাড়া, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X