কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৯:১৪ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া-ইরান, আসছে চীন

সামরিক কুচকাওয়াজে যুদ্ধজাহাজ
সামরিক কুচকাওয়াজে যুদ্ধজাহাজ। পুরোনো ছবি

আরব সাগরে ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে দেখা গেছে রাশিয়ার যুদ্ধজাহাজকেও। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে উভয় দেশের যুদ্ধজাহাজগুলো যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ ২০২৫ শিরোনামে এই মহড়ায় অংশ নেবে চীনও। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার করভেট আলদার সাইদেনঝাপোভ ও ইরানের ফাস্ট অ্যাটাক ক্রাফট নেইজেহ পি-২৩৫-কে কোনারাক সামরিক ঘাঁটির দিকে যেতে দেখা যায়। পরে রাশিয়ার নাবিকরা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে রুশ ক্যাপ্টেন আলেকসেই আন্তসিফিরভ বলেন, সাগরে যদি হুমকি পাই, তা মোকাবিলায় সহযোগিতা প্রতিষ্ঠায় ইরান ও চীনের সঙ্গে এই মহড়ায় অংশ নিতে এসেছি। চীন, ইরান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, এটা এই অঞ্চলের সবাইকে সাহায্য করতে পারে।

সামরিক এই মহড়ায় নিজেদের টাইপ ওফাইভটুডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বাওতৌ এবং সাপ্লাই শিপ গাওইউহো অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং। বহুজাতিক এই মহড়ায় আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্থান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিউৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১০

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১২

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৩

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৪

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৬

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৭

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৮

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

২০
X