কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত-পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা বলল আন্তর্জাতিক সংস্থা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র মাহে রমজান শেষের দিকে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগেই জানিয়েছে এই তিন দেশে কবে ঈদ হতে পারে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী সোমবার (৩১ মার্চ)।

পোস্টে বলা হয়, বাংলাদেশে আজ (২৯ মার্চ) সূর্য অস্ত গেছে, অর্থাৎ সেখানে এখন ২৮ রমজান চলছে। আগামীকাল (রোববার) খালি চোখে চাঁদ দেখা যাবে। একইভাবে ভারত ও পাকিস্তানেও রোববার চাঁদ দেখা সম্ভব হবে, ফলে সোমবার ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ চালানো হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ জনসাধারণকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

এর আগে, অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেয়। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবসহ আরব দেশগুলোতেও একই দিনে ঈদ পালিত হতে পারে।

এবারের ঈদ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেই পালিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার পর জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X