কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান পরিবর্তন

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ইসরায়েল। দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে।

দুটি সূত্রের বরাতে শনিবার (১২ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভেঙে পড়া যুদ্ধবিরতি চুক্তি পুনরায় চালু করতে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। ইসরায়েল আগের ১১ জীবিত জিম্মির মুক্তির দাবির তুলনায় কিছুটা নমনীয়তা দেখিয়েছে।

গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের শর্ত হিসেবে ১১ জীবিত জিম্মির মুক্তি চেয়েছিল। তবে হামাস জানায়, তারা ৫ জন জিম্মিকে ছাড়তে প্রস্তুত। এই সংখ্যার পার্থক্যের কারণে আলোচনায় দীর্ঘদিন অচলাবস্থা বিরাজ করছিল। এমনকি ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করে।

সাম্প্রতি মিসর মধ্যস্থতা করে একটি নতুন প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে ৮ জীবিত জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুটা নমনীয় হন।

বৃহস্পতিবার ইসরায়েল মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছে তাদের সর্বশেষ প্রস্তাব জমা দেয়, যেখানে আগের তুলনায় কিছুটা কম সংখ্যক জিম্মির মুক্তির দাবি জানানো হয়েছে।

নতুন প্রস্তাবে ইসরায়েল জানিয়েছে, প্রতি জিম্মির বিনিময়ে মুক্তি পাওয়া বন্দির অনুপাত কমানো হবে, এমনকি আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিদের সংখ্যাও সীমিত করা হবে। এছাড়া গাজায় আটক থাকা ১৬ ইসরায়েলির মরদেহ ফেরত চাওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া গাজায় মানবিক সহায়তা পুনরায় প্রবেশের অনুমতি এবং ১৮ মার্চের আগের অবস্থানে সৈন্য প্রত্যাহারের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১০

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১১

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৪

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৬

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৭

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৮

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৯

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

২০
X