কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ৩৬ বিমান হামলায় কেবল নিহত নারী-শিশুরা : জাতিসংঘ

ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয় খুঁজছেন নারীরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলার পর নিরাপদ আশ্রয় খুঁজছেন নারীরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির চালানো অন্তত ৩৬টি বিমান হামলায় কেবল নারী ও শিশুরা নিহত হয়েছেন। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এ হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় ইসরায়েলের অন্তত ৩৬টি বিমান হামলায় নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নারী ও শিশু ছিল। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকায় আবাসিক ভবন ও শরণার্থীদের তাঁবুর ওপর ২২৪টি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রমাণিত তথ্যানুসারে যেসব ৩৬টি হামলার বিশ্লেষণ করা হয়েছে, তাতে দেখা গেছে, সেখানে কেবল নারী ও শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে ইসরায়েলের অব্যাহত হামলায় এক হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। ফলে উপত্যকায় খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধসহ সব জরুরি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে, গাজায় এক ফোঁটা সাহায্যও পৌঁছায়নি। না খাবার, না জ্বালানি, না ওষুধ। কোনো বাণিজ্যিক পণ্যও ঢোকেনি।

তিনি আরও বলেন, সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় গাজা এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানুষ এক নিরবচ্ছিন্ন মৃত্যুর চক্রে পড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X