কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র!

ইয়েমেনের হুথি বাহিনী (বামে), লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ (ডানে)। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুথি বাহিনী (বামে), লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ (ডানে)। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদে পড়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট ‘হুতিরা কীভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে- মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের ওপর অতিরিক্ত প্রেসারকে বুদ্ধিমত্ত্বার সঙ্গে কাজে লাগাচ্ছে হুতিরা।

প্রতিবেদন বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না।

ন্যাশনাল ইন্টারেস্টের মতে, মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় ২ বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ, বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইয়েমিনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হলো প্রযুক্তিগত অগ্রগতি, ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে।

অন্যদিকে, চীনের হুমকিসহ অন্যান্য চ্যালেঞ্জগুলোও বহাল রয়েছে। চীনের ৪০০ টিরও বেশি যুদ্ধজাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে মাত্র ২০০টি জাহাজ আছে। যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না।

তবে, মার্কিনিরা ফিলিপাইন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো তাদের মিত্রদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ানকে রক্ষা করার জন্যও তাদের অঙ্গীকার রয়েছে। যুক্তরাষ্ট্র এত কিছু করার পরও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X