কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩১ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ
আরও নিহত ৫২

গাজায় হামলা জোরদার করার নির্দেশ নেতানিয়াহুর

যুদ্ধ শুরুর ১৮ মাস পরও এ সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। ছবি: আলজাজিরার
যুদ্ধ শুরুর ১৮ মাস পরও এ সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। ছবি: আলজাজিরার

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর ১৮ মাস পরও এ সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। খবর আলজাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রস্তাবিত আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতি হামাস প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু সেনাবাহিনীকে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। হামাস যোদ্ধারা যে প্রহরীর মরদেহ উদ্ধার করেছে, তার কাছেই এডান ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।

তবে গাজা সরকারের মিডিয়া অফিস বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০’র বেশি মানুষকে জিম্মি করা হয়।

উল্লেখ্য, এ রক্তক্ষয়ী সংঘাতের কোনো শান্তিপূর্ণ নিষ্পত্তির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X