কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ
এআই আর্মস রেস 

ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান

এআই নিয়ে ১৮-২০ মে চলবে ওআইসির ১৫ দেশের বৈঠক। ছবি: সংগৃহীত
এআই নিয়ে ১৮-২০ মে চলবে ওআইসির ১৫ দেশের বৈঠক। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য এক উচ্চপর্যায়ের বৈঠকে ইসলামি দেশগুলো প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা–বিষয়ক (এআই) একটি যৌথ কৌশল গ্রহণ করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমায়ী-সাররাফ।

মে মাসের ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫ সদস্যভুক্ত ডায়ালগ প্ল্যাটফর্মের এই বৈঠক। এতে সদস্য দেশগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা একত্রিত করার ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে এআই আর্মস রেসের (প্রতিয়োগিতা) ক্ষেত্রে।

এর আগে মার্চ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসলামি শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইসেস্কো)-র ৫৩টি সদস্য দেশ ‘রিয়াদ সনদ’ অনুমোদন করে। এই সনদে ইসলামি মূল্যবোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ‘ওয়েব অব সায়েন্স’ এর তথ্য অনুযায়ী, নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তি ও মাল্টিএজেন্ট ভিত্তিক ব্যবস্থাপনায় ইরান ইসলামি বিশ্বের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। এছাড়া মেশিন শিক্ষণ (মেশিন লার্নিং) ও রোবটিকস-এর মতো বিস্তৃত ক্ষেত্রেও দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

তেহরানের এ সম্মেলনে ‘রিয়াদ সনদ’-কে ভিত্তি করে ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতি কাঠামো তৈরির দিকেই অগ্রসর হওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সূত্র: শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X