মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেননি, সম্মুখ দিয়ে তিনি বিরোধীদলের নেতৃত্বে থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘তারেক রহমানের রাজনীতি-গণঅভ্যুত্থানের সাবলিমিটি’ বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

ড. মঈন খান বলেন, ‘আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। ছিল দুটি উদ্দেশ্য। একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৫৪ বছর আমরা ভেবেছিলাম, আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে, আমরা নতুন দেশ করেছি, এদেশের মানুষ মুক্ত জীবন নিয়ে, মুক্ত চিন্তা নিয়ে বসবাস করবে, বাস্তবে সেটি হয়নি। ছন্দপতন হয়েছে কখন? প্রথম ছন্দপতন ’৭২-’৭৫, যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে। অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করল। তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা। তারা যখন তাদের দলীয় আদর্শ এই দেশের প্রতিটি মানুষের উপরে চাপিয়ে দিয়ে একটি একদলীয় সরকার গঠন করেছে জাতীয় সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে।’

তিনি বলেন, ‘দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রবর্তন করেছিল। আমরা শুনেছি আওয়ামী লীগ তথা কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে সমালোচনা করে। কি সমালোচনা করেছিল? তারা বলেছিল, বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছে। সেই সমালোচনার জবাব আমি দিয়েছি। আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই, বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে, যদি সেটা মেনে নেই তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পালটা প্রশ্ন করব। আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যদি ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম না হয়ে থাকে, তারা কেনো গণতন্ত্রকে হত্যা করে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল? আর বিএনপির জন্ম যদি তর্কের খাতিরে, যদি ধরে নেই ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল, তাহলে বিএনপি এমন একটি দল তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে গণতন্ত্র দিয়েছিল।’

তিনি বলেন, ’৭৫-এর পরে আবার এদেশে একটি সামরিক শাসন কায়েম করে। সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারীরা রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং তিনি রাজপথে আট বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন।’

মঈন খান আরও বলেন, ‘দেশের মানুষ আশঙ্কা প্রকাশ করছে কেন? আজকে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। তাদের বলেছিল, আমরা গণতন্ত্রে উত্তোলন করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেনো এই সরকারের কার্যক্রমে কেনো হতাশ?’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X