কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। ছবি : সংগৃহীত
ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। ছবি : সংগৃহীত

ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু ঘোষণা করেছেন, তিনি রাজনীতিবিদ ও কর্মকর্তাদের মধ্যে যারা অযৌক্তিক সুবিধা নিচ্ছেন, তাদের খুঁজে বের করা হবে। শুক্রবার (২২ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন মনে করে বেশিরভাগ রাজনীতিবিদ কেবল ‘নিজেদের পকেট ভরছেন’।

বার্তাসংস্থা এএফপি জানায়, ফ্রান্সের বিশাল বাজেট ঘাটতি মোকাবেলায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করেছেন বেরু। তবে এই ব্যয়সংকোচন কর্মসূচি ইতোমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিও বার্তায় বেরু তার সংস্কার প্রচারণা ব্যাখ্যা করেছেন। সর্বশেষ ভিডিওতে তিনি বলেন, বহু মানুষ মনে করেন সরকারকে প্রথমে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বিশেষ সুবিধাগুলো কমাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। কারণ জনগণের একটি বড় অংশ বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতিবিদরা নিজেদের পকেট ভরছেন। এটি জনসাধারণের অর্থের অপচয়।

তিনি আরও যোগ করেন, আমাদের পরিষ্কার করতে হবে—কোনো রাজনীতিবিদ বা সংসদ সদস্য কি অযৌক্তিক, অতিরিক্ত বা অগ্রহণযোগ্য সুবিধা পাচ্ছেন?

সম্প্রতি উগ্র ডানপন্থি ন্যাশনাল র‌্যালির নেতা মেরিন লি পেন ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্য অনেক ফরাসি রাজনীতিবিদও একই ধরনের মামলায় জড়িত হয়েছেন।

বেরু প্রতিশ্রুতি দেন, কেউ অন্যায্য সুবিধা পেলে তা নির্মূল করা হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X