স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে পরিচিত এক নাম স্টুয়ার্ট ল। ২০১১ সালের জুলাইয়ে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। মাত্র ৯ মাস পরই বাংলাদেশের চাকরি ছেড়ে চলে যান অস্ট্রেলিয়ায়। টাইগারদের সাবেক এই কোচ মনে করেন, ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল সমমানের দল।

বর্তমানে নেপালের ক্রিকেটের সঙ্গে জড়িত ল। বাংলাদেশের সঙ্গে নেপালের ক্রিকেটের তুলনা করে তিনি বলেন, ‘আমরা এখনো একটা দল বানানোর চেষ্টা করছি। বাংলাদেশের দারুণ সব পেসার আছে। তারা এগিয়ে গেছে, তাদের বেশ কয়েকজন পেসার ১৪০ কি.মি কিংবা তারও বেশি গতিতে বোলিং করছে। ব্যাটিংয়ের দিক থেকে যদি চিন্তা করি বাংলাদেশ ও নেপাল প্রায় একই ধরনের।’

ব্যাটিংয়ে বাংলাদেশকে নেপালের সমমানের দল বললেও টাইগার পেস বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। স্টুয়ার্ট ল বলেন, বাংলাদেশের পেস বোলিংয়ের পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। সেখানে জোরে বল করা সহজ নয়। তারা কঠোর পরিশ্রম করে।’

বর্তমানে বাংলাদেশের কোনো দায়িত্বে না থাকলেও এখনো অনেক টাইগার ক্রিকেটার সঙ্গে যোগাযোগ হয় বলে জানিয়েছেন ল। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি।

স্টুয়ার্ট ল বলেন, ‘অনেকের সঙ্গেই আমার কথা হয়। তারা পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠায়। আমি তাদেরকে বলেছি, যদিও আমি তোমাদের কোচ নই তবে যখনই দরকার হবে আমাকে নক করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X