কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কবে ঈদুল আজহার চাঁদ দেখা যাবে জানাল আমিরাত

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলিম জাহান। আরবি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এ ঈদের চাঁদ দেখা যাবে কবে তা জানিয়েছে আরব আমিরাত।

শুক্রবার (২৩ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ জানিয়েছেন। তিনি জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২৮ মে বুধবার জিলহজ মাস শুরু হতে পারে। এ হিসাবে, মধ্যপ্রাচ্যে আগামী ৬ জুন শুক্রবার উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

আল এমারাত আল ইয়াওম নামের আরবি সংবাদপত্রকে আল জারওয়ান বলেন, ২৭ মে মঙ্গলবার আমিরাতের স্থানীয় সকাল ৭টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ উদিত হবে। সূর্যাস্তের সময় চাঁদ আকাশে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে। এ সময় চাঁদ দেখার জন্য যথেষ্ট।

তিনি জোর দিয়ে বলেন, চাঁদ দেখার মাধ্যমে ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা ইসলামি শরিয়ার নীতিমালার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই প্রদান করে থাকে।

এর আগে খালিজ টাইমস জানায়, কাতারে ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা ইসলামে আরাফাত দিবস হিসেবে পরিচিত এবং অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত।

যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই এখনো কাতারে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। সে অনুযায়ী, কাতারে ঈদের সম্ভাব্য দিন হতে পারে ৬ জুন।

২৭ মে সন্ধ্যায় কাতারের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা গেলে ৬ জুন ঈদ হবে, আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে ঈদ উদযাপন হবে ৭ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X