কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

কেউ নিরাপদ থাকবে না, ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম দাবি হুতিদের। ছবি : সংগৃহীত
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম দাবি হুতিদের। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলকে ‘হট সামারের’ হুমকি দিয়েছে। বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল-মাশাত বলেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে তিনি বলেন,

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয়কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে।

গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনে এটি ছিল ইসরায়েলের দশম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলার কার্যকারিতা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এরই মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ২২টি হামলার দায় স্বীকার করেছে। তাদের মতে, এটি ছিল তাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস।

শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X