কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

ভেজাল পানির বোতল। ছবি : সংগৃহীত
ভেজাল পানির বোতল। ছবি : সংগৃহীত

বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছে দেদার। মুসলিম উম্মাহর কাছে জমজমের পানি হলো ঐতিহ্য আর বরকতের এক মিশেল হওয়ায় মানুষও কিনেছেন দেদার। ‘জমজমের’ নামের সাধারণ পানি বিক্রি করায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরা।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ নগরীর একটি আবাসিক ভবনে অবৈধভাবে পানি বোতলজাত করার গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এসময় এক প্রতারককে গ্রেপ্তার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তারা প্রথমে লক্ষ্য করে একটি বাড়ি থেকে বোতলজাত পানি গাড়িতে তোলা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করে। তল্লাশিতে ‘জমজম’ লেবেল লাগানো বহু প্লাস্টিক বোতল ও কার্টন জব্দ করা হয়, যেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভরা হচ্ছিল। এসব পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক।

গ্রেপ্তার ব্যক্তি ‘আরটি মিনারেল ওয়াটার ট্রেডিং’ নামে একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক। সেই লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি জাল ইনভয়েস তৈরি করছিল এবং সাধারণ জনগণকে ধোঁকা দিচ্ছিল। এ ঘটনার পর শারজাহ অর্থনৈতিক উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাড়িটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃতসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে পুলিশের মাধ্যমে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির মহাপরিচালক ওবায়েদ আল তেনেইজি বলেন, কমিউনিটির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো প্রতারণার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো খাদ্য বা পানীয় কেনার আগে উৎস যাচাই করা জরুরি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X