কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ভয়ে কাঁপছে ৩ আরব দেশ, উভয় সংকটে যুক্তরাষ্ট্র

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির আল-থানি, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির আল-থানি, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সফরে তিনটি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়।

ইরানকে বাঁচানোর জন্য এই তিন আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি। বরং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে এ আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে এই অনুরোধ করেন। কারণ এই তিন দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে।

ইতোমধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছে। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে কারও দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। তেহরান ওইসব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে, ইরানে হামলায় যেসব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাতে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি, আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা এ আশঙ্কা করেন।

দুই দশকেরও বেশি সময় পর সম্প্রতি ইরান সফরে গিয়েছিলেন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে ইরানকে অনুরোধ জানানো হয়।

আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে মানা করলেও ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েল ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি জানান, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। তবে ইরান হুমকি দিয়ে রেখেছে তেহরানের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X