কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির মাটিতে ইসরায়েলি বিমান, যা বললেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের মাটিতে প্রথমবারের মতো অবতরণ করেছে ইসরায়েলি বিমান। দুই দেশের মধ্যকার সম্পর্ক বৈরিতা কমতে থাকার মধ্যে প্রথমবারে মতো ইসরায়েলের একটি বিমান জরুরি অবতরণ করে। এ সুযোগ দেওয়ার জন্যই সৌদি আবরকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ সেশেলস থেকে নিজ দেশের নাগরিকদের নিয়ে দেশে ফিরছিল ইসরায়েলি বিমান। তবে সৌদির আকাশে জরুরি অবতরণের অনুমতি চাইলে সুযোগ দেয় দেশটি। আর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেঞ্জামিন নেতানিয়াহু।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ আগস্ট) সৌদি আবর থেকে তেল আবিবে বিমানটি ফিরে যায়। এর আগে দেশটিতে জরুরি অবতরণ করে বিমানটি। সৌদির এমন সুযোগ দেওয়াকে সম্পর্কের উন্নতি হিসেবে দেখেছেন সংশ্লিষ্টরা। আর এ দুই দেশের মধ্যকার বৈরিতা কমাতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি ইসরায়েলি যাত্রীদের প্রতি সৌদি কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করি। তারা দুর্দশায় ছিলেন। আমি উত্তম প্রতিবেশীর প্রশংসা করি। তাদের ধন্যবাদ জানাই। ’

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিমানটি জেদ্দায় অবতরণ করে। এরপর তারা শহরের একটি হোটেলে রাত্রিযাপন করে। পরে মঙ্গলবার একটি বিকল্প বিমানে তারা তেলআবিবে ফিরে যায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, সেশেলসের ওই বিমানটিতে ১২৮ জন যাত্রী ছিলেন। বিমান যান্ত্রিকত্রুটি দেখা দেয়। ফলে তারা জরুরি অবতরণে বাধ্য হয়।

উল্লেখ, গত বছরের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফর করেন। ওই সময়ে সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলি বিমানের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। এরপরে বৈরিতা কমানোর ধারাবাহিকতায় জেদ্দায় ইসরায়েলি যাত্রীদের এমন অভ্যর্থনা দেশ দুটির মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X