কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে বৈঠক, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রতিবাদে লিবিয়াজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রতিবাদে লিবিয়াজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দাবিবাহ মাঙ্গুশকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।

গত সপ্তাহে এলি কোহেনের সঙ্গে ইতালির রোমে বৈঠক করেন মাঙ্গুশ। এ বৈঠক নিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিলে গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। তাদের এই বৈঠকের খবরে লিবিয়ার রাজধানী ও অন্যান্য প্রদেশে রাতেই শত শত মানুষ বিক্ষোভ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গতকাল রোববার রাতে রাজধানী ত্রিপোলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মাঙ্গুশের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শত শত মানুষ। এ ছাড়া প্রধানমন্ত্রী আবদুল হামিদের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনেও বিক্ষোভ হয়েছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর ত্রিপোলির বাসায় আগুন দেন। তবে বিক্ষোভের সময় তিনি বাসভবনে ছিলেন কিনা, তা জানা যায়নি।

এদিকে জনরোষের মুখে মাঙ্গুশকে সাময়িক অব্যাহতি দিয়ে তার স্থলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফাতাল্লাহ আল-জানিকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ। ফাতাল্লাহ আল-জানি বর্তমানে দেশটির যুব মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া মাঙ্গুশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলেও জানিয়েছেন আবদুল হামিদ।

ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি লিবিয়া। তেল আবিবের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই। এমনকি লিবিয়ায় ইসরায়েলি কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের দায়ে ৯ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X