কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার হজ ব্যবস্থাপনায় তাক লাগিয়ে দিল সৌদি

কাবার চারপাশে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাওয়াফ করছেন লাখো হাজি। ছবি : সংগৃহীত
কাবার চারপাশে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাওয়াফ করছেন লাখো হাজি। ছবি : সংগৃহীত

চলতি ২০২৫ সালের হজ মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো গরমজনিত অসুস্থতা ৯০ শতাংশ কমে এসেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলমান সফলভাবে পবিত্র হজ পালন করেছেন- যার মধ্যে ছিলেন প্রায় ১৫ লাখ আন্তর্জাতিক হজযাত্রী।

শুক্রবার (০৬ জুন) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এমন অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে পূর্ব পরিকল্পিত জনস্বাস্থ্য পদক্ষেপ এবং সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে নিবিড় সমন্বয়।

তারা জানান, এবারের হজে ছায়াযুক্ত স্থানের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে, মুসল্লিদের মাঝে ঠান্ডা রাখার সরঞ্জাম বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন ভাষায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে- যা গরমে অসুস্থ হয়ে পড়া থেকে মুসল্লিদের রক্ষা করেছে।

হজের প্রধানস্থানগুলোতে মোতায়েন করা হয়েছিল প্রশিক্ষিত চিকিৎসা দল ও জরুরি সেবা ইউনিট। এতে কোনো বড় দুর্ঘটনা ছাড়াই ধর্মীয় আচার সম্পন্ন করতে পেরেছেন হাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই সফলতা সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিচালিত ‘স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি’ ও ‘হজযাত্রী অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচি’-র প্রত্যক্ষ ফল।

গত বছর প্রচণ্ড গরমে হাজার হাজার হজযাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত হন, যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এবারের বিপরীত চিত্রই প্রমাণ করে- দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আমাদের প্রচেষ্টা হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ইবাদতের সুযোগ করে দিয়েছে।

সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হজ পালন করেছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন। এর মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন এসেছেন বিদেশ থেকে এবং ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন ছিলেন সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা।

সব মিলিয়ে পুরুষ হজযাত্রী ছিলেন ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারী হজযাত্রী ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন। আন্তর্জাতিক হজযাত্রীদের মধ্যে ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন এসেছেন আকাশপথে, ৬৬ হাজার ৪৬৫ জন সড়কপথে এবং ৫ হাজার ৯৪ জন সমুদ্রপথে।

এই পরিসংখ্যান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক রেকর্ডের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে, যা অত্যন্ত সঠিক ও নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছে পরিসংখ্যান কর্তৃপক্ষ।

বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ এই ইবাদত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশান্তি প্রকাশ করেছেন অনেকে। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সৌদি আরবের যে আন্তরিকতা ও দক্ষতা এবার দেখা গেল, তা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X