কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:২০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

‘ম্যারাথন অব কলের’ চাপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিডিয়ন সা'আর। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিডিয়ন সা'আর। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিডিয়ন সা'আর সাড়া বিশ্ব থেকে অসংখ্য টেলিফোন কল পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ইরানে হামলার বিষয়ে জানতে তাকে কল করছেন। অল্প সময়ে পররাষ্ট্রমন্ত্রীর এ পরিস্থিতিতে পড়াকে সিএনএন বলছে ‘ম্যারাথন অব কল’।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থায় কাজ শুরু করেছে এবং বিশ্বজুড়ে ইসরায়েলের সমস্ত মিশন পরিচালনার জন্য একটি জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ কক্ষ খুলেছে। সামরিক অভিযানের জন্য কূটনৈতিক বৈধতা নিশ্চিত করার জন্য ইসরায়েলের মিশনগুলো কূটনৈতিকভাবে কাজ করছে। সকল ক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে বিস্তারিত জানাবে এ মন্ত্রণালয়।

ইরানের রাজধানীতে স্থানীয় সময় ‍শুক্রবার (১৩ জুন) ভোর ৩টার দিকে হামলা শুরু করে ইসরায়েল। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

আলজাজিরার সংবাদদাতারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেশটির রাজধানীতে ছয় থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংবাদদাতা ব্যক্তিগতভাবে কমপক্ষে দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছেন।

তবে এই বিস্ফোরণগুলো একটি নির্দিষ্ট স্থানে নয় বরং শহরের বিভিন্ন অংশে ঘটেছে।

হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X