কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক হামলা

হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি : সংগৃহীত
হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি : সংগৃহীত

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার দাবি করেছে ইসরায়েল। এক্স-এ এক বিবৃতিতে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা পশ্চিম ইরানে ইরানি শাসকগোষ্ঠীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে।

সেনাবাহিনী দাবি করেছে, আক্রমণের অংশ হিসেবে কয়েক ডজন রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এই হামলা ইসরায়েলি বিমানবাহিনীর আকাশপথে অভিযানের উন্নত সক্ষমতার প্রতীক।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

এ ছাড়া ইরানের ৬ শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহত ইরানের পরমাণু বিজ্ঞানীরা হলেন- আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার দাবি করেছে।

শুক্রবার (১৩ জুন) এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

জানা গেছে, ইসরায়েলে হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে জর্ডানও। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X