শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ছোড়া ড্রোন-মিসাইল ভূপাতিত করল এক মুসলিম দেশ

ড্রোন হামলার পুরোনো ছবি : সংগৃহীত
ড্রোন হামলার পুরোনো ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে। আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল জর্ডান ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে। অন্যদিকে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সৌদি আরবের ওপর দিয়ে আসা ইউএভিগুলো প্রতিহত করতে কাজ করছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সকালে তাদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে। এ সময় দেশটির রাজধানী আম্মানে সাইরেনের শব্দ শোনা যায়।

প্রসঙ্গত, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে।

ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X