কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আবার ভয়ংকর হামলা চালাল ইসরায়েল

তাবরিজ বিমানঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ছবি : তাসনিম নিউজ এজেন্সি
তাবরিজ বিমানঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ছবি : তাসনিম নিউজ এজেন্সি

ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর ঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উপরে উঠছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে ঘাঁটিতে যুদ্ধবিমান রাখা হয় এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরান ও আশপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমানবাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

অন্যান্য অনেক ভবন ও স্থাপনাও সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। অপারেশন ‘রাইজিং লায়ন’ নামের এই হামলায় আরও কয়েকটি পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

অন্যদিকে হামলা চলাকালে ইরানও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করে, কিন্তু ওগুলো লক্ষ্যে পৌঁছার আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X