কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাতভর ইরান-ইসরায়েলে যা যা হলো

ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইরানে হামলা করে বসে ইসরায়েল। দখলদাররা বলেছে, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। তাই এবারের হামলা হবে দীর্ঘমেয়াদি এবং সুনির্দিষ্ট। বাস্তবেও তাই করে দেখিয়েছে ইসরায়েল। হঠাৎ হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলার পর একের পর এক ধারবাহিক ঘটনা ঘটতে থাকে। শুক্রবার (১৩ জুন) রাতভর নানা ঘটনায় বিশ্বজুড়ে উত্তেজনা ছড়ায়। তারই এক ঝলক জেনে নিন-

  • ইরানি মিডিয়া দাবি করেছে, ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অনুমান করছে যে প্রকৃত সংখ্যা ১০০-র কম।
  • কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিব এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি আঘাতের এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
  • আইডিএফ জানিয়েছে, তেল আবিব এলাকার একটি ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উদ্ধার অভিযান চলছে।
  • হোম ফ্রন্ট কমান্ডের সৈন্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়।
  • রাতে ইরান ইসরায়েলের দিকে কয়েক দফায় বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে।
  • ইরানের হামলায় ৬০ জনের বেশি আহত এবং একজন নিহত।
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ USS Thomas Hudner (ইউএসএস টমাস হাডনার)-কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করে।
  • ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। পরে যুদ্ধবিমানগুলোর একজন নারী পাইলটকেও আটক করা হয়েছে।
  • মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন কাতারের আমির। উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
  • ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ। এরপরই সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।
  • ইরানে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। ৫১ বছর বয়সী আপতি আলাদিনোভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত।
  • ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X