কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল হামলা

ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

সালমান, ট্রাম্প, মাঁখো ও মেলোনি। ছবি : সংগৃহীত
সালমান, ট্রাম্প, মাঁখো ও মেলোনি। ছবি : সংগৃহীত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েলি সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলি নিয়ে বিশ্বের প্রভাবশালী তিন নেতার সঙ্গে আলোচনা করেছেন।

শুক্রবার (১৩ জুন) তিনি টেলিফোনে পৃথকভাবে ওই সরকারপ্রধানদের সঙ্গে কথা বলেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন যুবরাজ। একই দিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথকভাবে কথা বলেন।

শুক্রবারের ফোনালাপে সংযম ও উত্তেজনা হ্রাসের গুরুত্বের ওপর জোর দিয়েছেন ট্রাম্প ও যুবরাজ। কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা।

তারা এই অঞ্চলজুড়ে নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অব্যাহত যৌথ প্রচেষ্টার গুরুত্বও নিশ্চিত করতে একত্রে কাজ করার ব্যাপারে আলোচনা করেন।

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুসারে, শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

এক ফোনালাপের সময় ক্রাউন প্রিন্স এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথক এক ফোনালাপে দুই নেতা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তা, সংযম অনুশীলন এবং কূটনৈতিক উপায়ে সমস্ত বিরোধ সমাধানের ওপর জোর দেন।

এদিকে শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এরই মধ্যে ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ডেড সি ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে। ওই এলাকায় সতর্কতা সাইরেনও বেজে ওঠে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X