কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিবার। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিবার। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে।

এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।

জানা গেছে, তেলআবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছে, এছাড়া অন্তত ৭ জন নিখোঁজ, ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করেছিল।

অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যা দেখেছে, সেটি কিছুই না। আসল প্রতিশোধ আসবে আগামী দিনে। দুদেশের এই অবস্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X