কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান’

পরমাণু বোমার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
পরমাণু বোমার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে—এমন হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেন, ‘ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে।’

তিনি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

ইরান-ইসরায়েল হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যাতে অন্তত ২২৪ জন ইরানি নিহত হয়েছে বলে দাবি তেহরানের। নিহতদের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার সকালেও ইরান বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বাড়ছে এবং বহু লোক আহত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী ও সর্বব্যাপী যুদ্ধে রূপ নিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

বিশ্লেষক মহল মনে করছে, পারমাণবিক যুদ্ধের হুমকির এমন খোলামেলা আদান-প্রদান বিশ্বব্যাপী এক গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X