কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:০৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনভর ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। সবশেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবনে হামলা করে ইসরায়েল। এবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন সতর্কতা সক্রিয় করা হয়েছে।

এ সময় ইসরায়েলের নাগরিকদের আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা এই আক্রমণ প্রতিহত করার জন্য কাজ করছে।

ইসরাইলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। আল-জাজিরার ও দ্য টাইম অব ইসরায়েল এ খবর রিশ্চিত করেছে।

এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এর পরপরই ইরানের বিপ্লবী গার্ড তেল আবিবের বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১০

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১১

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৩

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৪

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৫

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৬

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৭

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৮

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৯

শোকেরও ছুটি নেই

২০
X