কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর সংঘাত আরও দুদিন চলতে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। খবর আলজাজিরার।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে।’

কলিন ক্লার্ক আরও বলেন, ‘এ পরিস্থিতির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান কূটনৈতিক আলোচনায় বসার জন্য প্রস্তুত। তবে আমার নিজ অভিজ্ঞতা থেকে এ বিষয়ে আমি সন্দেহ পোষণ করছি।’

তিনি বলেন, ‘এখনো এ যুদ্ধের ক্ষয়ক্ষতির পুরো হিসাব দেওয়ার সময় আসেনি। তবে প্রতীকীভাবে, উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইরান কিছুদিন আগেই হাইফার ইসরায়েলি জ্বালানি স্থাপনায় হামলা করে। অন্যদিকে ইসরায়েল যেহেতু এখন আকাশ পথে আধিপত্য রাখছে, তারা সহজেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে হামলা চালাতে পারছে।’

তিনি জানান, এ সংঘাত প্রচণ্ড ভয়ংকর। ৭ অক্টোবর ২০২৩ সালের পর থেকে ‍সবাই এ ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই এখন আবার ঘটেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X