কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলার বিরুদ্ধে অবস্থান জানাল আরব ও মুসলিম দেশগুলো

আরব নেতারা। ছবি : সংগৃহীত
আরব নেতারা। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো। মঙ্গলবার ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। একইসঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান তারা। খবর সিএনএনের

যৌথ এ বিবৃতিতে অংশ নিয়েছেন মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে তারা বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যে বিপজ্জনক সংঘর্ষ ও উত্তেজনা চলছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সুসম্পর্ক রক্ষার নীতিকে সম্মান জানানো উচিত। সব পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে যেতে হবে।

বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটিতে) যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ইসরায়েল এ চুক্তিতে স্বাক্ষরকারী নয়। এ আন্তর্জাতিক চুক্তির উদ্দেশ্য হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো। পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেন, এ সংকট কেবল কূটনীতির মাধ্যমে সমাধান হতে পারে। যুদ্ধ দিয়ে কোনো স্থায়ী সমাধান আসবে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

১০

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১২

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১৩

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৪

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৫

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৬

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৭

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৯

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

২০
X